চলন্ত ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা, তবে...

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪১ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা

ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কা © টিডিসি ফটো

যশোরের অভয়নগরে ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের সাথে ট্রাকের সংঘর্ষ হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার নওয়াপাড়া ভৈরব ব্রিজ সংলগ্ন রেল ক্রসিং এলাকায়। তবে, এ ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রাকটি (কুষ্টিয়া -ট- ১১-২৪৬০) বড়বাড়ি ঘাট হতে সরকারি বিএডিসির ডিএপি সার বোঝাই করে রেল ক্রসিং পার হওয়ার সময় ইঞ্জিন বিকল হয়ে যায়। অনেক চেষ্টা করেও ট্রাকটি আর সচল করা যায়নি। এমন সময় খুলনা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেন চলে আসায় ট্রাকের হেলপার ও ড্রাইভার নিরাপদ দূরত্বে সরে যান। এক পর্যায়ে ট্রেনটি এসে সরাসরি ট্রাকে ধাক্কা মারে।

এ সময় ট্রাকটি ছিটকে রেল লাইন থেকে সরে পাশের একটি খাদে পড়ে দুমড়ে মচকে যায়। ট্রেনের ইঞ্জিনেরও বেশ কয়েক জায়গায় ক্ষতি হয়। তবে লাইন চ্যুত না হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় বলে জানায় স্থানীয় ও রেল সংশ্লিষ্টরা। পরে কর্তব্যরতরা ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করলে ফের ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। 

এদিকে সংঘর্ষের সময় বিকট শব্দ হয়। আতঙ্কিত হয়ে পরে স্থানীয়রা। যাত্রীরাও ভীত হয়ে পড়েন। ঘটনাস্থলে হাজির হয় রেলওয়ে পুলিশ, থানা পুলিশসহ সংশ্লিষ্টরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওয়াপাড়া রেলওয়ে স্টেশন মাস্টার রাজু আহম্মেদ। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। 

বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন, নেপথ্যে যে উ…
  • ০৬ অক্টোবর ২০২৬
কাজীকে আটকে ২ লাখ টাকা চাঁদা আদায়, চাঁদার টাকাসহ গ্রেপ্তার …
  • ০৬ অক্টোবর ২০২৬
আগের নিয়মেই ফিরছে ক্যাডেট কলেজের ভর্তি পরীক্ষা, নতুন সিলেবা…
  • ০৬ অক্টোবর ২০২৬
১৮তম বিজেএসে সুপারিশপ্রাপ্ত ৫ শিক্ষার্থীকে গোবিপ্রবি উপাচার…
  • ০৬ অক্টোবর ২০২৬
‘ছাত্রদলে ছাত্র নেই’—সালমান মুক্তাদিরের মন্তব্যের জবাব দিলে…
  • ০৬ অক্টোবর ২০২৬