কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরণে কব্জি বিচ্ছিন্ন শিশুর

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর শনিরআখড়ায় কুড়িয়ে পাওয়া ‘বোমা’ বিস্ফোরণে নুর ইসলাম (৮) নামে এক শিশুর কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। রবিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে শনিরআখরা জাপানি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, শিশুটির বাবা একজন রিকশা চালক ও তার মা বাসা-বাড়িতে কাজ করেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার তারাকান্দি উপজেলার চর-ফরিদপুরে।

শিশুটির মা বিউটি বেগম বলেন, আমার স্বামী রিকশা চালায় এবং আমি বাসায় কাজ করি। বিকেল ৪টার দিকে আমার ছেলে নুর ইসলাম বাইরে বড়ই পারতে গিয়ে একটি বস্তু পায়। কিন্তু আমরা বুঝতে পারিনি এটা বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভেতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণ হয়। এতে নুর ইসলামের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। 

তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় আমার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এখন আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।

বিষয়টি নিশ্চিত করে কদমতলী থানার পরিদর্শক (তদন্ত) শাফায়েত হোসেন জানান, বোমা সাদৃশ্য কোনো বস্তু বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর পেয়েছি। ঘটনাস্থলে একটি টিম পাঠানো হয়েছে।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬