মোটরসাইকেল দুর্ঘটনায় একই কলেজের তিন বন্ধুর মৃত্যু

০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM
নিহত তিন শিক্ষার্থী

নিহত তিন শিক্ষার্থী © সংগৃহীত

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধু নিহত হয়েছেন। তারা তিনজনই দুপচাচিয়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। রবিবার (২ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের সান্তাহার পৌর শহরের বাঁশহাটি মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার কোনকাই গ্রামের আব্দুর রহমানের ছেলে আল হোসাইন (১৯), একই এলাকার মাস্টারপাড়ার জিয়ার ছেলে নেওয়াজ (২০) ও মঞ্জুয়ারার ছেলে মিথুন (১৯)।

নিহত আল হোসাইনের জমজ ভাই আল হাসান বলেন, রবিবার বিকেলে তিনটি মোটরসাইকেলে ৯ বন্ধু মিলে নওগাঁ ব্যানিজ্য মেলা ঘুরতে যাই। আমরা রাতের বেলায় মেলা থেকে বাড়ি ফেরার পথে সান্তাহার পৌর শহরের বাঁশহাটি অতিক্রম করার সময় ট্রাকের সাথে ধাক্কা লেগে চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই আমার ভাই আল হোসাইন সহ একটি মটরসাইকেলে থাকা তিনজনের মৃত্যু হয়। আমরা সান্তাহার পোঁওতা রেলগেট থেকে ফিরে এসে দেখি সড়কে আমার ভাইসহ তিনজনের নিথর দেহ পড়ে রয়েছে।

সান্তাহার পুলিশ ফাঁড়ির সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আজিমুল হক জানান, তারা এক মোটরসাইকেলে তিনজন আসার সময় ঢাকাগামী একটি কোচ ওভারটেক করে সামনে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সামনের দিক থেকে আসা ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনজন মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি আটক করা যায়নি। 

মাসুদসহ হাদি হত্যার দুই আসামিকে পশ্চিমবঙ্গের কারাগারে থাকতে…
  • ২২ মার্চ ২০২৬
এশিয়া কাপের আদলে নতুন উদ্যোগ আয়ারল্যান্ডের
  • ২২ মার্চ ২০২৬
একাত্তরের গণহত্যার স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে…
  • ২২ মার্চ ২০২৬
জামিনে মুক্তি পেয়েই চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষণা ছাত্রলী…
  • ২২ মার্চ ২০২৬
ফেসবুকে পরিচয়-প্রেম, মেডিকেল পড়ুয়া ছাত্রীকে বিয়ের আগের দিন…
  • ২২ মার্চ ২০২৬
ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর মুখে এক তরুণ, অসহায় প…
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence