ছাত্ররা কিংস পার্টি গড়ছে, যার ব্র্যান্ড অ্যাম্বাসেডর ড. ইউনূস: রাশেদ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৪৫ AM

© ফাইল ছবি

ছাত্ররা এখন কিংস পার্টি গঠন করছে, ড. ইউনূস সেই দলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেন, ২৪ এর আন্দোলন একটা গোষ্ঠী চুরি করেছে অভিযোগ করেছে। এই কাজে সহায়তা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (২ জানুয়ারি) ‘বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম সমস্যা: উত্তরণে রাজনৈতিক ভাবনা’ শিরোনামে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশ থেকে বৈষম্য দূর হয়নি বরং দিন দিন বাড়ছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। তিনি বলেন, ‘এই সরকারের আমলে কীভাবে পাঠ্যবইয়ে আদিবাসী শব্দ এলো? এর দায় ড. ইউনূসকে নিতে হবে।’

২৪ এর আন্দোলন চুরি হয়ে গেছে অভিযোগ করে রাশেদ প্রশ্ন তোলেন, ‘তিনি (ড. ইউনূস) কীভাবে বিদেশে একজনকে নিয়ে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করিয়ে দিলেন? ১৫ বছরের আন্দোলনে আমরা তাকে দেখিনি।’

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬