সিএনজি-কাভার্ড ভ্যানের সংঘর্ষে স্বামীর মৃত্যু, স্ত্রী ও দু’সন্তান হাসপাতালে

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:০৫ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ

কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ © টিডিসি সম্পাদিত

ফেনীর সোনাগাজী উপজেলায় কাভার্ড ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিজাম উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার স্ত্রী ও দুই সন্তান, তাদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আজ রবিবার (২ ফেব্রুয়ারি) সকালের দিকে উপজেলার লক্ষ্মীপুর পুরাতন রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, নিহত নিজাম উদ্দিন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দক্ষিণ মঙ্গলকান্দি গ্রামের মৃত নুরুল হক সর্দারের ছেলে। এ সময় তার স্ত্রী ও দুই সন্তান আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সোনাগাজী সড়কের পুরাতন রাস্তার মাথা লক্ষ্মীপুর সড়কে কাভার্ড ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে সিএনজিতে থাকা ব্যবসায়ী নিজাম উদ্দিন নিহত হন। পরে আহত অবস্থায় তার স্ত্রী ও দুই সন্তানকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

নিহতের শ্যালক নজরুল ইসলাম রাজু দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘চট্টগ্রামে নিজাম উদ্দিনের মুদি দোকান রয়েছে।দুইদিন আগে অসুস্থ শ্বশুরকে দেখতে চট্টগ্রাম থেকে সোনাগাজীতে এসেছিলেন। আজ সকালে পরিবার নিয়ে চট্টগ্রাম ফেরার পথে এ দুর্ঘটনাটি ঘটে। তার এমন আকস্মিক মৃত্যু আমরা কেউ মানতে পারছি না।’

এ বিষয়ে সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, নিহতের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ট্যাগ: ওসি
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শাহবাগে মশাল মিছিলের ডাক
  • ০৭ এপ্রিল ২০২৬
‘যোগ্যতার বদলে রাজনৈতিক প্রভাব’—বিসিবি কমিটি নিয়ে উদ্বেগ বৈ…
  • ০৭ এপ্রিল ২০২৬
যেসব অভিযোগে ভেঙে দেওয়া হলো বুলবুলের নেতৃত্বাধীন পরিচালনা প…
  • ০৭ এপ্রিল ২০২৬
‘ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র পরিচয় দিলে আরও বেশি মারধর করেন ছা…
  • ০৭ এপ্রিল ২০২৬
হঠাৎ মাউশি-একটি কলেজসহ ২ অধিদপ্তর পরিদর্শনে শিক্ষা সচিব
  • ০৭ এপ্রিল ২০২৬
ডেভিড ওয়ার্নার গ্রেপ্তার
  • ০৭ এপ্রিল ২০২৬
close