আন্দোলনে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
সড়ক অবরোধ করে আন্দোলন

সড়ক অবরোধ করে আন্দোলন © সংগৃহীত

দীর্ঘদিনে ধরে উন্নত চিকিৎসার দাবি করে আসছেন জুলাই অভ্যুত্থানে আহত ব্যক্তিরা। এবার রাজধানীর আগারগাঁয়ে মিরপুর রোডের উভয় পাশ দখলে নিয়ে বিক্ষোভ করছেন তারা। এই দাবিতে রাজধানীর শ্যামলীর শিশুমেলা মোড় অবরোধ করেন তারা। এতে মিরপুর রোডের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্রের (পঙ্গু হাসপাতালের) সামনে থেকে সরে গিয়ে তারা ওই মোড়ে অবস্থান নেন আহতরা।

এতে মিরপুর রোডের উভয় দিকের পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কে চলাচলকারী যানবাহনের যাত্রীরা।

আন্দোলনকারীদের অভিযোগ, উন্নত চিকিৎসার দাবি জানালেও এ বিষয়ে কেউ ‘গুরুত্ব দিচ্ছেন না’। এ জন্য শনিবার রাত ১০টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা।

রোববার সকালে তাদের পঙ্গু হাসপাতালের দুই পাশে রাস্তার ওপর বেঞ্চ, চেয়ার ও বাঁশ ফেলে আটকে রাখতে দেখা গেছে। আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতে শুয়ে পড়েন। তাতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুরে রোডে যান চলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীদের নেতা কোরবান শেখ হিল্লোল শনিবার বলেন, ‘আজ বিদেশি ডাক্তার এসেছিল। তারা আমাদের পরীক্ষা করে একটা মতামত দিয়েছে। আমাদের মধ্যে যাদের বিদেশ পাঠানো হয়েছে, তাদের আর আমাদের শারীরিক অবস্থা একই বলে ডাক্তারদের মতামতে উঠে এসেছে।’

উল্লেখ্য, এর আগে গত বছরের নভেম্বরে উন্নত চিকিৎসার দাবিতে সড়ক অবরোধ করেন জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করছে। তবে ভালো চিকিৎসা পাচ্ছেন না বলে চিকিৎসাধীন ব্যক্তিরা অভিযোগ করে আসছেন।

ট্যাগ: আন্দোলন
বাবার গলায় অস্ত্র ঠেকিয়ে মাদ্রাসা ছাত্রীকে অপহরণ, দুদিনেও ব…
  • ১৮ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় ডিবি পরিচয়ে এক্টিভিস্ট আটক, মৌন সমাবে…
  • ১৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ, গুরুতর আহত ২
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬