লালগালিচায় খালে নেমে খননকাজ উদ্বোধন তিন উপদেষ্টার

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:৫৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা

লাল গালিচায় খালে নেমে খনন কাজ উদ্বোধন করলেন তিন উপদেষ্টা © সংগৃহীত

জলাবদ্ধতা নিরসনে মিরপুর-১৩ নম্বরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ছয়টি খাল পুনর্খননের উদ্বোধন করেছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। এসময় লাল গালিচায় হেঁটে খালে নামেন এবং ভাসমান স্কেভেটরে উঠে কাজের উদ্বোধন করেন তারা। রবিবার (২ ফেব্রুয়ারি) খাল খননের উদ্বোধন করেছেন তিন উপদেষ্টা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় ও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

লাল গালিচা ব্যবহার করে উদ্বোধনী আয়োজন নিয়ে প্রশ্ন উঠলে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আমি ওটা খেয়াল করিনি।’

আগের মেয়ররা বিভিন্ন সময় খাল উদ্ধারের উদ্যোগ নিলেও তা টেকসই হয়নি। এবারের উদ্যোগ নিয়ে সংশয় প্রকাশ করলে পরিবেশ উপদেষ্টা বলেন, ‘আগে খাল উদ্ধার হয়নি, তাই এখন নতুন করে শুরু করাটাই গুরুত্বপূর্ণ। ৮ বা ১৪ মাসে পুরো কাজ সম্পন্ন করা সম্ভব না, তবে শুরুটা তো করতে হবে।’

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬