নদীতে নিখোঁজ ৩ শিক্ষার্থী, একজনের মরদেহ উদ্ধার

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৩৮ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে নদীর পাড়ে স্থানীয়দের ভিড়

নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে নদীর পাড়ে স্থানীয়দের ভিড় © সংগৃহীত

সিরাজগঞ্জের কামারখন্দে নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন তিন স্কুলশিক্ষার্থী। নিখোঁজের চার ঘণ্টা পর রাফিন ইসলাম (১৫) নামে এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন দুই শিক্ষার্থী। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

শনিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার ঝাঁটিবেলাই গ্রামের ফুলজোর নদীতে থেকে রাফিনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে তারা নিখোঁজ হন।

নিহত রাফি উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের ঝাঁটিবেলাই গ্রামের আব্দুর রহিমের ছেলে। নিখোঁজ অন্য দুই শিক্ষার্থী হলেন- সিরাজগঞ্জ শহরের মাসুমপুর মহল্লার ইমরুল হাসান সোহেলের ছেলে সারজিল (১৬) ও বাহিরগোলা ঘোষপাড়া মহল্লার মৃত বিশ্বজিৎ নিয়োগীর ছেলে কৃষ্ণ নিয়োগী (১৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঝাঁটিবেলাই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান এনামুল হক রঞ্জুর নাতি জারিফের পাঁচ বন্ধু তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার বিকেলে তারা বাড়ির পাশের ফুলজোড় নদীতে গোসলে নামে। একপর্যায়ে তিনজন নদীতে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠে আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। নদীর পানির গভীরতা ২৫ থেকে ৩০ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে রাজশাহী থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে রাফির মরদেহ উদ্ধার করে তারা। 

নদী সাঁতরে বেঁচে ফেরা শিফাত বলেন, ‘আমরা ছয় বন্ধু নদীতে গোসলে নামি। সাঁতরে নদীর এপার থেকে ওপারে যাওয়ার সময় তিনজন নিখোঁজ হয়। একপর্যায়ে সবাই তলিয়ে যাচ্ছিল, আমি খুব কষ্ট করে দুইজনকে টেনে তীরে তুলে নিয়ে এসেছি।’

কামারখন্দ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে। তবে নদীর পানির গভীরতা ২০ থেকে ২৫ ফুট হওয়ায় নিখোঁজদের সন্ধান পাওয়া যাচ্ছে না। সন্ধ্যা ৭টার দিকে রাফিন নামে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এরপরই রাজশাহী থেকে ডুবুরি দল এসে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।’ 

কামারখন্দ থানার ওসি মো. মোখলেসুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ এবং ফায়ার সার্ভিস টিমের সদস্যরা রয়েছেন। এখনো পর্যন্ত নিখোঁজদের সন্ধান পাওয়া যায়নি।

‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬