আজ বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে ঢাকা, ধারেকাছেও নেই অন্য দেশ

০২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

দূষণ পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী বায়ু দূষণের দিক দিয়ে আজ রোববার (২ ফেব্রুয়ারি) বিশ্বের সবচেয়ে দূষিত শহরের শীর্ষে অবস্থান করছে ঢাকা। একিউআইয়ের সূচক বিশ্লেষণে দেওয়া যায়, আজ ঢাকার বাতাসের মান ‘বিপজ্জনক’। এছাড়া ঢাকার ধারেকাছেও নেই অন্য কোন দেশের শহর।

সংস্থাটি জানায়, ৩৩৬ স্কোর নিয়ে বায়ুদূষণের তালিকার শীর্ষে অবস্থান করছে বাংলাদেশের রাজধানী ঢাকা। অর্থাৎ এখানকার বাতাসের মান বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ’। এদিন সকালে বায়ুদূষণের তালিকায় ঢাকার আশপাশে কোনো শহরকে দেখা যায়নি। দ্বিতীয় স্থানে আছে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুন। সকালে সেখানকার একিউআই রেকর্ড করা হয় ২১৬। আর তৃতীয়স্থানে আছে ভারতের দিল্লি। বিশ্বের অন্যতম জনবহুল এ শহরটির রোববার সকালের বায়ু মানের স্কোর ছিল ২১৫। 

বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করে নিয়মিত বায়ুদূষণের পরিস্থিতি তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে ‘বিশুদ্ধ বাতাস’ ধরা হয়। ৫১-১০০ হলে তা ‘সহনীয়’। ১০১-১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য ‘অস্বাস্থ্যকর’। ১৫১-২০০ হলে সবার জন্য ‘অস্বাস্থ্যকর’ এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস বসবাসকারীদের জন্য ‘ঝুঁকিপূর্ণ বা দুর্যোগপূর্ণ’।

গতকাল রাতে আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নদী পরিবহন এবং সড়ক যোগাযোগ সাময়িকভাবে ব্যাহত হতে পারে। 

রোববার সকালে রাজধানী ঢাকায় ঘন কুয়াশা দেখা যায়। কুয়াশার ঘনত্ব এতই বেশি ছিল যে, রাস্তায় গাড়ি ও বাস নিয়ে বের হওয়া চালকদের চলাচল করতে হিমশিম খেতে হচ্ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যেতে থাকে। 

এদিকে গত কয়েকদিন ধরেই ঢাকা বিশ্বের অন্যতম দূষিত শহরের শীর্ষে অথবা দ্বিতীয়স্থানে অবস্থান করছে। পরিস্থিতি ভালো না হওয়ায় সাধারণ মানুষ বায়ুজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন।

আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬
বিদ্যমান জেলা স্টেডিয়ামগুলোয় পূর্ণাঙ্গ ক্রীড়া অবকাঠামো গড়ে …
  • ০৬ অক্টোবর ২০২৬