পানিতে লাশের পাশে পড়েছিল মোটরসাইকেল

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫৯ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

যশোরের মনিরামপুরে সড়কের পাশে খাদের পানি থেকে এক ব্যক্তির মরদেহ ও মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজগঞ্জ-কেশবপুর আঞ্চলিক সড়কের হাকিমপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। বড় কোনো যানবাহনের সঙ্গে সংঘর্ষে অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

নিহতের নাম আব্দুর রশিদ (৪৮)। তিনি কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের গোপসানা গ্রামের মোহর আলীর ছেলে। পেশায় একজন নৈশপ্রহরী ছিলেন রশিদ।

পুলিশ ও স্থানীয়রা জানান, আব্দুর রশিদ মনিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারে জনৈক এক ঠিকাদারের আওতায় নৈশপ্রহরীর কাজ করতেন। কাজ শেষে শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে প্রচণ্ড কুয়াশার মধ্যে মোটরসাইকেল চালিয়ে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে হাকিমপুর মোড়ের কাছে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশে খাদের পানির মধ্যে থাকা খেজুর গাছের ওপর আটকে পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ ও মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় আনে।

মনিরামপুর থানার ওসি নূর মোহাম্মদ গাজী বলেন, সকালে সড়কের পাশে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ট্যাগ: পুলিশ
‘মব’ করে এক বিশ্ববিদ্যালয়ের ভিসিকে পদত্যাগে বাধ্য
  • ০৬ অক্টোবর ২০২৬
আজ বিশ্ব নুডলস্ দিবস
  • ০৬ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক মানব পাচার চক্রের সহযোগী গ্রেপ্তার
  • ০৬ অক্টোবর ২০২৬
স্কয়ার ফার্মাসিউটিক্যালস নিয়োগ দেবে কল সেন্টারে, আবেদন ১৩ …
  • ০৬ অক্টোবর ২০২৬
শান্তকে নিয়ে মিলল সুখবর
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন যবিপ্রবির ১৬ শিক্ষার্থী 
  • ০৬ অক্টোবর ২০২৬