শরীয়তপুরে জামায়াতের প্রার্থী চূড়ান্ত, টিকিট পাচ্ছেন যারা

০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৪ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, অধ্যাপক ড. মাহমুদ হোসেন বকাউল ও মোহাম্মদ আজহারুল ইসলাম।

ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, অধ্যাপক ড. মাহমুদ হোসেন বকাউল ও মোহাম্মদ আজহারুল ইসলাম। © সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তৎপরতা শুরু করেছে জামায়াত ইসলামী। শুধু নির্বাচনী মাঠ নয়, দলটি তাদের প্রার্থীদের নাম ঘোষণাও শুরু করেছে। এর ধারাবাহিকতায় শরীয়তপুরে তিনটি সংসদীয় আসনে এবার চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করেছে জামায়াত।

শনিবার (১ ফেব্রুয়ারি) ফরিদপুর অঞ্চলের প্রতিটি উপজেলা ও পৌরসভা নেতাদের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে শরীয়তপুর তিনটি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও ফরিদপুর অঞ্চল পরিচালক এ এইচ এম হামিদুর রহমান আজাদ এই নাম ঘোষণা করেন।

মনোনীত প্রার্থীরা হলেন শরীয়তপুর-১ পালং-জাজিরার জন্য ড. মোশাররফ হোসেন মাসুদ তালুকদার, সাবেক সভাপতি ইসলামি ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। শরীয়তপুর-২ নড়িয়া ও সখিপুরের জন্য অধ্যাপক ডা. মাহমুদ হোসেন বকাউল, সেক্রেটারি জেনারেল, জাতীয় চিকিৎসক সংগঠন, ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)। শরীয়তপুর-৩ মোহাম্মদ আজহারুল ইসলাম, কোষাধ্যক্ষ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।

এই তিন প্রার্থীকে এখন থেকে ভোটের মাঠে প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাদের মাঠ চষে বেড়ানোর জন্য নির্দেশনা দেন।

জামায়াতের এ ঘোষণায় শরীয়তপুর জামায়াতের সব স্তরের নেতাকর্মীদের মাঝে উৎসব-উদ্দীপনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়াতে তাদের প্রার্থীদের ছবি দিয়ে প্রচার-প্রচারণা শুরু করে দিয়েছে।

জামায়াতে ইসলামী শরীয়তপুর জেলা শাখার নায়েবে আমির এ কে এম মকবুল হোসেন বলেন, আমাদের তিনজন প্রার্থীই জননন্দিত। তৃণমূলে তাদের চাহিদা আকাশছোঁয়া। আগামীর নির্বাচনে শরীয়তপুর তিনটি আসনের মানুষ তাদের প্রিয় প্রার্থীদের ভোট দেওয়ার জন্য সদা প্রস্তুত।

ট্যাগ: জামায়াত
আমজনতার তারেককে কাছে ডেকে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ সদস্যদের বাসস্থান ও আসবাব তৈরিসহ যেসব বিষয়ে সিদ্ধান্ত …
  • ২৮ মার্চ ২০২৬
হাড্ডাহাডি লড়াইয়ে ভারতের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৮ মার্চ ২০২৬
পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর মেয়েকে নিয়ে বিতর্কিত মন্তব্য, নাসিম…
  • ২৮ মার্চ ২০২৬
ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্র যুদ্ধ সৌদি আরব-ইরাক-সিরিয়া-কুয়ে…
  • ২৮ মার্চ ২০২৬
সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিকনির্দেশনা দিলেন …
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence