শহীদ পরিবারের সদস্যদের অভিযোগ

অন্তর্বর্তী সরকার খোঁজ নিচ্ছে না, অনেকে মানবেতর জীবন পার করছে

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM

© সংগৃহীত

জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে যাঁরা শহীদ পরিবারগুলোর কোনো খোঁজ অন্তর্বর্তী সরকার নিচ্ছে না, এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করে কিছু পরিবার বলেছেন, অনেকের পরিবার মানবেতর জীবন পার করছে। অন্তর্বর্তী সরকার তাঁদের পুনর্বাসনে কোনো উদ্যোগ নিচ্ছে না। এমনকি হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের ক্ষেত্রে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। দ্রুততম সময়ে এসব দাবি পূরণ না হলে রাজপথে কঠোর কর্মসূচি দেওয়া হবে।

আজ শনিবার ( ১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অংশ নেওয়া শহীদ পরিবারের সদস্যরা এ কথাগুলো বলেছেন। সংবাদ সম্মেলনে অন্তত ২০টি শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন। সেখানে শহীদ ব্যক্তিদের কারও মা, কারও বাবা, কারও সন্তান, কারও ভাই, কারও স্ত্রী বক্তব্য দিয়েছেন।

হাফিজুর রহমান ৫ আগস্ট আগারগাঁও এলাকায় গুলিবিদ্ধ হন। তার স্ত্রী বীথি আক্তার বলেন, ১৬ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। বীথি আক্তার সংবাদ সম্মেলনে ক্ষোভ জানিয়ে বলেন, ‘শহীদদের পরিবারের দাবি যদি মেনে না নেওয়া হয়, তবে আমাদেরও মেরে ফেলুন। আমাদের এখন বাঁচার কোনো দরকার নাই।’

নিজেদের অসহায়তা তুলে ধরে বীথি আক্তার আরও বলেন, ‘আমার বাচ্চা তো আমাকেই বলে, মা আমি ভাত খাব। মা আমাকে এটা দাও। বাড়িওয়ালা তো আমাদের বলে না এক মাসের ভাড়া দিয়ো না। সরকার যদি আমাদের দাবি না মেনে নেয়, তবে সকল শহীদ পরিবারকেই একেবারে শহীদ করে দিক। আমাদের মেরে ফেলা হোক, আমার বাচ্চাদেরও..তাহলে আমরা সবাই শহীদ হয়ে যাব। কেউ তাদের কাছে দাবি জানাইতে পারবে না। রাস্তায় এসে বসে থাকবে না।’

সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন মিরপুরে গুলিবিদ্ধ হয়ে নিহত শাহরিয়ার হাসান আলভীর বাবা আবুল হাসান। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার শহীদ পরিবারগুলোর কোনো খোঁজ নিচ্ছে না। অনেক পরিবার মানবেতর জীবন পার করছে। অনেক পরিবারে বাচ্চার দুধ কেনার মতো পরিস্থিতি নেই।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দাবি মেনে নেওয়ার বিষয়ে ৩ ফেব্রুয়ারির মধ্যে শহীদ পরিবারগুলোর সদস্যদের সঙ্গে সরকার বৈঠক না করলে রাজপথে অবস্থান ও অনশন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। ৪ ফেব্রুয়ারি এই ঘোষণা আসবে। সংবাদ সম্মেলনের শিরোনাম ছিল, ‘প্রতিটি হত্যার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দ্রুত বিচার নিশ্চিত করা, শহীদ পরিবারের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে সংবাদ সম্মেলন।’

লঞ্চের ধাক্কায় স্পিডবোট উল্টে পুলিশ কনস্টেবল নিখোঁজ, আহত ৫
  • ১৯ মার্চ ২০২৬
কুমিল্লায় নিয়ন্ত্রণে হারিয়ে উল্টে গেলো নোয়াখালীগামী বাস
  • ১৯ মার্চ ২০২৬
সিপাহী নিয়োগ দেবে বর্ডার গার্ড বাংলাদেশ, আবেদন শেষ ২ এপ্রিল
  • ১৮ মার্চ ২০২৬
সেলস অ্যান্ড মার্কেটিংয়ে নিয়োগ দেবে বেলমন্ট গ্রুপ, কর্মস্থল…
  • ১৮ মার্চ ২০২৬
জবিতে শিক্ষক-কর্মচারী হেনস্থার ঘটনায় জকসুর নিন্দা
  • ১৮ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসুন বরগুনার বিভিন্ন দর্শনীয় স্থানে
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence