গাছ থেকে পড়ে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০২ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১০:৫৫ AM
ইয়াছিন আরাফাত আরমান

ইয়াছিন আরাফাত আরমান © সংগৃহীত

নোয়াখালীর সুবর্ণচরে গাছ থেকে পড়ে ইয়াছিন আরাফাত আরমান (১৭) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডে উত্তর কচ্ছপিয়া গ্রামের ডোগার বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আরমান কচ্ছপিয়া গ্রামের কৃষক খলিল উল্যার ছেলে। সে সৈকত সরকারি কলেজের মানবিক শাখার একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, সকাল ১১ টার দিকে নিজ বাড়িতে তার বাবার উপস্থিতিতে একটি দেশীয় কাঠবাদাম গাছের ডাল কাটতে গাছে উঠলে হঠাৎ সে হাত ফসকে নিচে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উপজেলার চরজব্বার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

চরজব্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহীন মিয়া জানান, ঘটনায় কেউ অভিযোগ করলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু
  • ০৬ অক্টোবর ২০২৬
হাসপাতালে সাংবাদিক নিয়ে হুরহুর করে ‘নীতিনির্ধারকদের’ ঢুকে …
  • ০৬ অক্টোবর ২০২৬
‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’ পাচ্ছেন নোবিপ্রবির ৭ শিক্ষার্থী
  • ০৬ অক্টোবর ২০২৬
ভারতীয় ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা
  • ০৬ অক্টোবর ২০২৬
টানা ৫ দিন বৃষ্টির আভাস
  • ০৬ অক্টোবর ২০২৬
প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন ১৫ অক্টোবর পর্যন…
  • ০৬ অক্টোবর ২০২৬