বিশ্ব ইজতেমায় ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে সম্পন্ন

০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৮ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:০৭ AM

© সংগৃহীত

৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৬৩ যুগলের যৌতুকবিহীন বিয়ে হয়েছে। প্রতিবছর ইজতেমায় এই ধরনের যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হয়ে থাকে। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) বাদ আসর তুরাগতীরে ইজতেমার বয়ান মঞ্চের পাশেই যৌতুকবিহীন বিয়ের আসর বসে। সেখানে এবার ৬৩ যুগলের বিয়ে পড়ান ভারতের মাওলানা জুহায়েরুল হাসান।

বিয়ে সম্পন্ন হওয়ার পর নবদম্পতিদের জন্য মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সেই সঙ্গে ইজতেমায় উপস্থিত মুসল্লিদের মধ্যে খেজুর বিতরণ করা হয়, যা ওয়ালিমার প্রতীক হিসেবে গণ্য করা হয়।

বিশ্ব ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়কারী মো. হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করে জানান, যৌতুকবিহীন এই আয়োজন ইসলামী মূল্যবোধের প্রচার এবং সমাজে সুস্থ ও সহজ বিয়ের সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হৃদরোগে নিভে গেল ঢামেক ছাত্র রোকনের জীবনপ্রদীপ
  • ১২ এপ্রিল ২০২৬
'ফিলিপনগরের হামলা প্রমাণ করে বিএনপি ইন্টেরিম ২.০ হিসেবে দেশ…
  • ১২ এপ্রিল ২০২৬
চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
close