রমজান মাস উপলক্ষ্যে ৩০ টাকায় মিলবে ওএমএসের চাল

২৯ জানুয়ারি ২০২৫, ১০:৪২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ১১:১৮ AM
প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবে নিম্ন আয়ের মানুষ

প্রতি কেজি ৩০ টাকা দরে চাল পাবে নিম্ন আয়ের মানুষ © সংগৃহীত

রমজান মাস উপলক্ষ্যে ৪২৪টি উপজেলায় নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা  কেজি দরে  চাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে সারা দেশে এ কার্যক্রম শুরু হবে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের ৬১টি জেলার ৪০১টি উপজেলা এবং ৩টি পার্বত্য জেলার ২৩টি উপজেলাসহ মোট ৪২৪টি উপজেলায় প্রতিদিন ওএমএসের চাল বিক্রি করা হবে। সাধারণ উপজেলাগুলোর জন্য দৈনিক তিন টন এবং পার্বত্য এলাকার জন্য এক টন চাল বরাদ্দ থাকবে। সারা দেশে মোট ৮৪৮টি কেন্দ্রে এ কার্যক্রম পরিচালিত হবে। ওএমএস কর্মসূচির আওতায় জনপ্রতি পাঁচ কেজি চাল কিনতে পারবেন, যা ৩০ টাকা কেজি দরে সরবরাহ করা হবে।

এ ছাড়া ঢাকার মহানগর, জেলা সদর পৌরসভা, আটটি সিটি করপোরেশন এবং শ্রমঘন এলাকার জন্য বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী ও গাজীপুর জেলার ৯০৬টি কেন্দ্রে প্রতিদিন এক টন করে চাল বিক্রি করা হবে। সচিবালয় কেন্দ্রের জন্য দৈনিক দুই টন চাল বরাদ্দ থাকবে।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence