অভ্যুত্থানে আহতরা ভোটার হচ্ছেন হাসপাতাল থেকেই

২১ জানুয়ারি ২০২৫, ০৩:১৭ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:১৬ PM
নির্বাচন কমিশন (ইসি)

নির্বাচন কমিশন (ইসি) © ফাইল ফটো

ভোটার তালিকা হালনাগাদে জুলাই অভ্যুত্থানে আহত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ৩৮ জনের ছবি ও বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে তাদের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) ভুল থাকলে সেগুলোও সংশোধন করে দেবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে এই কার্যক্রম শুরু হয়। সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে এ সেবা।

নির্বাচন কমিশনের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ শাহাবুদ্দিন জানান, আহতদের মধ্যে যাঁদের আঙুল ও চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনায় তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। আগামী দেড় সপ্তাহের মধ্যে তাঁরা জাতীয় পরিচয়পত্র পাবেন।

প্রসঙ্গত, গতকাল ২০ জানুয়ারি থেকে দেশজুড়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে। জুলাই অভ্যুত্থানে আহতরা যেন বাদ না পড়েন, সে লক্ষ্যে নির্বাচন কমিশন এই বিশেষ উদ্যোগ নিয়েছে।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence