জুলাই গণহত্যা: দেশের সব মোবাইল কোম্পানিকে তদন্তে সহায়তার নির্দেশ

১৬ জানুয়ারি ২০২৫, ০২:২৪ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৪:১৯ PM
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা © সংগৃহীত

দেশের সব মোবাইল অপারেটিং কোম্পানিকে জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের তদন্তে সহায়তার জন্য নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া অভ্যুত্থান চলাকালীন  ধারণ করা সব তথ্য সংগ্রহে রাখতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারকে (এনটিএমসি) নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আবেদনের পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

এ বিষয়ে তাজুল ইসলাম বলেন, 'ট্রাইব্যুনালের তদন্ত ও প্রসিকিউশন টিম মামলার তদন্তের স্বার্থে যেকোনো ব্যক্তিকে ডাকতে পারে, যেকোনো তথ্য চাইতে পারে। ট্রাইব্যুনাল আইনে এই ক্ষমতা দেওয়া হয়েছে। আমরা পৃথক দুটি বিষয়ে আবেদন করেছিলাম। আমাদের আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সব মোবাইল ফোন অপারেটর কোম্পানি এবং বিটিআরসিকে তদন্তকাজে সহায়তার জন্য স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন।'

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence