সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ করার সুপারিশ

১৫ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
সংসদ ভবন

সংসদ ভবন © সংগৃহীত

সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স সর্বনিম্ন ২১ করার সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। বুধবার (১৫ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন পুরো নির্বাচন ব্যবস্থা সংস্কারের নয় পৃষ্ঠার সুপারিশ জমা দেয়। 

সংবিধান সংস্কারে অন্তবর্তীকালীন সরকারের গঠিত কমিশন যেসব সুপারিশ করেছে তাতে সংসদ নির্বাচনে প্রার্থীর বয়স ২১ বছর এবং চার বছর মেয়াদী দুই কক্ষবিশিষ্ট সংসদ ব্যবস্থার কথা বলা হয়েছে।

সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বর্তমান বয়স ন্যূনতম ২৫ বছর থেকে কমানোর সুপারিশে করে কমিশন বলছে, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে ২১ বছর করা হবে।

কেমন সংসদ হবে সে বিষয়ে কমিশনের সুপারিশে বলা হয়েছে, কমিশন একটি দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার প্রস্তাব করছে। একটি নিম্নকক্ষ জাতীয় সংসদ এবং একটি উচ্চকক্ষ (সিনেট)। উভয় কক্ষের মেয়াদ হবে ৪ বছর। নিম্নকক্ষে সরাসরি ভোটে ৪০০ জন প্রতিনিধি নির্বাচনের সুপারিশ করেছে আলী রীয়াজ কমিশন। যেখানে ৩০০ জন সদস্য সমান সংখ্যক সংসদীয় এলাকা থেকে নির্বাচিত হবেন। আর ১০০টি নির্বাচনি এলাকা থেকে ভোটে নির্বাচিত হয়ে আসবেন ১০০ নারী সংসদ সদস্য।

কমিশনের সুপারিশে বলা হয়, নিম্নকক্ষ গঠিত হবে সংখ্যগরিষ্ঠ ভোটে সরাসরি নির্বাচিত সদস্যদের সমন্বয়ে। ৪০০ (চারশো) আসন নিয়ে নিম্নকক্ষ গঠিত হবে। ৩০০ জন সদস্য একক আঞ্চলিক নির্বাচনি এলাকা থেকে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। আরো ১০০ জন নারী সদস্য সারা দেশের সকল জেলা থেকে এই মর্মে নির্ধারিত ১০০ নির্বাচনি এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন।

নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম ১০ শতাংশ আসনে তরুণ-তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করার সুপারিশ রেখেছে সংবিধান সংস্কার কমিশন।

অর্ধশত জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন অনলাইনে
  • ০৭ অক্টোবর ২০২৬
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬