অস্ত্র মামলায় ৩ দিনের রিমান্ডে ছাগলকাণ্ডের মতিউর

১৫ জানুয়ারি ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM
মতিউর রহমান

মতিউর রহমান © ফাইল ছবি

রাজধানীর ভাটারা থানায় অস্ত্র আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক রুবেল মিয়া তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তারের আদালত তার এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, দুদকের রিক্যুইজিশনে ডিবি পুলিশ মতিউর রহমানকে গ্রেপ্তারে অভিযান চালায়। অবস্থান শনাক্ত করে বুধবার সকাল পৌনে ৭টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকায় তার বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। 

এরপর জিজ্ঞাসাবাদে তিনি অস্ত্র রাখার কথা স্বীকার করেন। এ সময় শয়নকক্ষের আলমারি থেকে একটি বিদেশি পিস্তল বের করে দেন মতিউর। এ ঘটনায় ডিবি পুলিশের উপপরিদর্শক বেলাল হোসেন বাদী হয়ে ভাটারা থানায় অস্ত্র আইনে মামলা করেন।

ট্যাগ: আদালত
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬