সীমান্ত থেকে সাবেক সেনা কর্মকর্তাকে আটক করল বিএসএফ

১৫ জানুয়ারি ২০২৫, ০৪:০১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM

© সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অনুপ্রবেশের পর শেখ আলিমুর রহমান (৪৫) নামের এক সাবেক সেনা কর্মকর্তাকে আটক করেছে বিএসএফ। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানজীর আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘আগামীকাল দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। আমরা আশা করছি, সেখানে সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত পাওয়া যাবে।’

ঠাকুরগাঁও ৫০ বিজিবির মিডিয়া সেল জানিয়েছে, বিএসএফের হাতে আটক সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তার বাবার নাম ডা. রহমান। বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন তিনি।

আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও বিজিবির পক্ষ থেকে জানানো হয়, মঙ্গলবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে ধরে নিয়ে যায়। আটক সাবেক সেনা কর্মকর্তাকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এদিকে নামপ্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী বলছে, সীমান্ত এলাকায় কদিন ধরে ভবঘুরের মতো ঘোরাফেরা করছিলেন শেখ আলিমুর রহমান। গতকাল মঙ্গলবার তিনি সীমান্তের নাগর নদী পার হয়ে অপর পারে চলে যান। সেখান থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায়।

অ্যাটর্নি জেনারেল হচ্ছেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
  • ২৫ মার্চ ২০২৬
নবনিযুক্ত ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে এপিইউবি প্রতিনিধি দলের …
  • ২৫ মার্চ ২০২৬
পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে যে সাত খেলা
  • ২৫ মার্চ ২০২৬
আইসিইউতে টানা ২৮ দিন, চলেই গেলেন সুমাইয়া
  • ২৫ মার্চ ২০২৬
ছুটির দিনেও স্কুল-কলেজের খেলার মাঠ উন্মুক্ত রাখার নির্দেশ
  • ২৫ মার্চ ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের কাছে যুদ্ধ শেষ করার বিকল্প কমে আসছে?
  • ২৫ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence