কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

১৫ জানুয়ারি ২০২৫, ১০:৩৪ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM

কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা। সোমবার (১৩ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম পড়ছে ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে দেশটিতে যাচ্ছেন পুলিশের পাঁচজন। এ ছাড়া প্রাক্‌-জাহাজীকরণের (পিএসআই) সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশের তথ্য অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের পাঁচজনের। তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়। তাদের ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে।

ট্যাগ: পুলিশ
মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬