সেন্টমার্টিনে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন রিসোর্ট পুড়ে ছাই

১৫ জানুয়ারি ২০২৫, ০৭:৩৫ AM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৩২ PM

কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিন দ্বীপে অগ্নিকাণ্ডে ৩টি রিসোর্ট পুড়ে ছাই হয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা এলাকায় এই আগুনের সূত্রপাত।

দ্বীপের বাসিন্দা নুর জানিয়েছেন, হঠাৎ রাত আড়াইটার দিকে দ্বীপের পশ্চিম সৈকতের গলাচিপা বিচ ভ্যালি রিসোর্টে আগুন লাগে। এরপর মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শায়রী, বিচ ভ্যালি ও কিংশুক রিসোর্ট পুড়ে ছাই হয়ে যায়।

তিনি আরও জানান, প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর কাজ করে। পরে কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশের দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানতে চাইলে নুর বলেন, কিংশুক রিসোর্টের মালিক জানিয়েছেন পার্শ্ববর্তী একটি রিসোর্টের ময়লা পোড়ানো হয় বালিয়াড়িতে। এই ময়লা থেকে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত বলে জানা গেছে।

দ্বীপের আরেক বাসিন্দা জমির বলেন, দ্বীপে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস স্টেশন নেই। কিন্তু স্থানীয় লোকজন, কোস্টগার্ড, নৌবাহিনী ও ট্যুরিস্ট পুলিশ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

মবের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ তদন্ত করবে জাতিসংঘ, …
  • ০৭ অক্টোবর ২০২৬
প্রাধ্যক্ষসহ ৪ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলার জেরে গভীর রাতে চ…
  • ০৭ অক্টোবর ২০২৬
আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কুলের মিটিংয়ে বসেই স্ত্রীকে চড়, বিভাগীয় ব্যবস্থার মুখে শি…
  • ০৭ অক্টোবর ২০২৬
জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে নেন ৯৮ হাজার টাকা, নারী আটক
  • ০৭ অক্টোবর ২০২৬