জরুরি সংবাদ সম্মেলনে আসছেন হামলার শিকার ফারুক

০৬ জানুয়ারি ২০২৫, ১২:১৯ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:৫৮ PM
হামলার শিকার গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান

হামলার শিকার গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান © ফাইল ছবি

হামলার শিকার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসান জরুরি সংবাদ সম্মেলনে আসছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) জরুরি বিভাগের সামনে আজ সোমবার (৬ জানুয়ারি) বেলা ২টায় এ সংবাদ সম্মেলন করবেন তিনি।

এক বার্তায় বলা হয়েছে, ফারুক হাসানের ওপর হামলায় ২ আসামিকে গ্রেফতার ও ‘মিথ্যা প্রপাগাণ্ডার’ প্রতিক্রিয়া জানাতে হাসপাতাল থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হবে। এতে ফারুক হাসান উপস্থিত থাকবেন। এছাড়া গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর, সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁনসহ নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।

আরো পড়ুন: গণঅধিকার পরিষদ নেতা ফারুকের ওপর হামলার অভিযোগে ২ শিক্ষার্থী গ্রেপ্তার

এর আগে গত শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় গণঅধিকার পরিষদের (জিওপি) দলীয় মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার ঘটনা ঘটে। পরে রবিবার (৫ জানুয়ারি) মধ্যরাতে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে পুলিশ।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬