মঙ্গলবার চিকিৎসার জন্য লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন বিএনপির সিনিয়র নেতারা

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেন বিএনপির সিনিয়র নেতারা © সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার (৭ জানুয়ারি) লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রবিবার (৫ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে ফিরোজার সামনে সাংবাদিকদের এ কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

তিনি বলেন, জনগণের সবচেয়ে আদরের নেত্রী, যিনি গণতন্ত্রের প্রশ্নে আপসহীন, তিনি (খালেদা জিয়া) তার চিকিৎসার জন্য আগামী ৭ জানুয়ারি, সম্ভবত রাতে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। সেই জন্য আজকে আমরা স্থায়ী কমিটির নেতারা তাকে শুভেচ্ছা জানাতে এসেছি।

মির্জা ফখরুল বলেন, আমরা তার সঙ্গে কথা বলেছি, সাক্ষাৎ করেছি। একইসঙ্গে দোয়াও করেছি। আল্লাহ তায়ালা যেন তাকে ‍সুস্থ করে আবারো আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। গণতন্ত্রের জন্য আমাদের যে সংগ্রাম চলছে, সেই সংগ্রামে তিনি যেন নেতৃত্ব দেন এবং সফল করেন। বাংলাদেশের মানুষেরও সেই প্রত্যাশা।

তিনি বলেন, আমারা দোয়া করছি, তার এই যাত্রা যেন সফল হয়। সুচিকিৎসা শেষে যেন আমাদের মাঝে ফিরে আসেন।

খালেদা জিয়া কবে নাগাদ ফিরবেন, জানতে চাইলে তিনি বলেন, ‘এটা চিকিৎসকরা বলতে পারেন। আমরা তো বলতে পারি না। আমরা আশা করি, উনি চিকিৎসা শেষে খুব শিগগিরই দেশে ফিরে আসবেন।’

খালেদা জিয়ার নির্দেশনা কিংবা বার্তা সম্পর্কে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম নির্দেশনা দিয়েছেন যে, একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬