নোয়াখালীতে স্বামীর গোপনাঙ্গ কেটে পালালেন স্ত্রী!

০৫ জানুয়ারি ২০২৫, ০৬:৫০ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল © সংগৃহীত

পারিবারিক কলহের জেরে স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে নোয়াখালীর এক নারীর বিরুদ্ধে। শনিবার (৪ জানুয়ারি) জেলার সুধারাম উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ধর্মপুর গ্রামে এ ঘটনা ঘটে।  

ভুক্তভোগী আবুল কালাম (৪০) ধর্মপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে। বর্তমানে তিনি নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।  

স্থানীয় বাসিন্দা মো. শাহেদুল ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আবুল কালামের স্ত্রী সুমি আক্তারকে জমি রেজিস্ট্রি না দেওয়ায় স্বামী-স্ত্রীর মধ্যে রাতে ঝগড়া হয়। পরবর্তী সময়ে শনিবার (০৪ জানুয়ারি) সকালে আবুল কালাম ঘুমে থাকা অবস্থায় স্ত্রী ধারালো ব্লেড দিয়ে তার পুরুষাঙ্গ কেটে মারাত্মকভাবে আহত করে। এরপর আবুল কালামকে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেন। ঘটনার পর  স্ত্রী সুমি আক্তার পালিয়ে গেছেন। 

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ঘটনা জানার পর পুলিশ হাসপাতালে গিয়ে ভুক্তভোগীর অভিযোগ শুনেছে। তারাও থানায় এসেছে। অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছে। লিখিত অভিযোগ পেলে দ্রুত মামলা রুজু করা হবে।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬