৬ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে

০৫ জানুয়ারি ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৫:৫১ PM
ছয় বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে

ছয় বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বাধ্যতামূলক ছুটিতে © লোগো

বেসরকারি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ৪টি সহ মোট ৬টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। 

রবিবার (৫ জানুয়ারি) এক জরুরি সভায় এ নির্দেশ দেয় বাংলাদেশ ব্যাংক। 

বাধ্যতামূলক ছুটিতে যাওয়া ব্যবস্থাপনা পরিচালকরা ফার্স্ট সিকিউরিটি ইসলামী, এক্সিম, গ্লোবাল ইসলামী, এসআইবিএল, আইসিবি ইসলামিক ও ইউনিয়ন ব্যাংকে কর্মরত ছিলেন। 

সভা শেষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আবদুল মান্নান সাংবাদিকদের জানান, ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে তারল্য সংকটে পড়ে খাদের কিনারায় যাওয়া ছয় বেসরকারি ব্যাংকে ফরেনসিক অডিট চালানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাক্সফোর্স। 

এসব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের দায়িত্বে রেখে অডিট হলে, তা প্রশ্নবিদ্ধ হতে পারে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক। এ কারণেই বির্তক এড়াতে ৬ ব্যাংক ব্যবস্থাপনা পরিচালকদের তিন মাসের ছুটিতে পাঠানো হয়।

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬