সেই ৫০ বিচারকের ভারতে প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল করেছে সুপ্রিম কোর্ট

০৫ জানুয়ারি ২০২৫, ০৪:০৪ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১১ PM
আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লোগো

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লোগো © সংগৃহীত

প্রশিক্ষণ নিতে ৫০ বিচারকের ভারতে যাওয়া বাতিল করেছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। রবিবার (৫ জানুয়ারি) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এতে স্বাক্ষর করেছেন আইন ও বিচার বিভাগের উপসচিব (প্রশিক্ষণ) ড. আবুল হাসানাত।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, 'বাংলাদেশ সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক ভারতের ভূপালে অবস্থিত ন্যাশনাল জুডিসিয়াল একাডেমি এবং স্টেট জুডিসিয়াল একাডেমিতে আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকে অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। তবে সুপ্রিম কোর্টের নির্দেশনা মোতাবেক এ প্রজ্ঞাপনটি বাতিল করা হলো।'

এর আগে, গত ৩০ ডিসেম্বর অধস্তন আদালতের ৫০ জন বিচার বিভাগীয় কর্মকর্তাদের ভারতে প্রশিক্ষণ নেওয়ার অনুমতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।  প্রজ্ঞাপন অনুযায়ী প্রশিক্ষণের জন্য সহকারী জজ, সিনিয়র সহকারী জজ, যুগ্ম জেলা ও দায়রা জজ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ, জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের  বিচার বিভাগীয় কর্মকর্তাদের আগামী ১০ থেকে ২০ ফেব্রুয়ারি প্রশিক্ষণে অংশ নেওয়ার কথা ছিল।'
  
ওই বিজ্ঞপ্তি অনুসারে, প্রশিক্ষণের যাবতীয় ব্যয় ভারত সরকারের বহন করার কথা ছিল। এতে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই বলেও উল্লেখ করা হয়। 

বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী
  • ০৭ অক্টোবর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, আবেদন ৪ নভেম্বর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
ম্যাডামের মেসেজে ‘হা হা’ রিঅ্যাক্ট, এক মাস ঘুরেও সার্টিফিকে…
  • ০৭ অক্টোবর ২০২৬
মুহূর্তেই ধ্বসে পড়ল বহুতল ভবন, ধ্বংসস্তূপে আটকা কয়েকজন
  • ০৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারে ট্যুরে নিয়ে ঢাকা কলেজ ছাত্র অধিকার নেতাকে নির্যা…
  • ০৭ অক্টোবর ২০২৬
শ্রমিক অধিকার ও ব্যাপক কর্মসংস্থান সরকারের অগ্রাধিকার: মাহ্…
  • ০৭ অক্টোবর ২০২৬