রাজনৈতিক দল করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগের আহ্বান

০৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সাইফুল হক

সাইফুল হক © সংগৃহীত

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক রাজনৈতিক দল গঠন করতে চাইলে ছাত্র প্রতিনিধিদের সরকার থেকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, 'সরকারি ছত্রছায়ায় কোনো রাজনৈতিক দল তৈরি হলে তাদের অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন উঠবে।'

শনিবার (৪ জানুয়ারি) সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে দলের ঢাকা অঞ্চলের কাউন্সিল অধিবেশনে  একথা বলেন তিনি।

ফেব্রুয়ারির মধ্যে আলাপ-আলোচনা করে ঐকমত্যের ভিত্তিতে সংস্কার শেষ করার তাগিদ দিয়ে  সাইফুল হক বলেন, 'সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা খুব ভুল সিদ্ধান্ত। সরকার ক্ষমতা প্রলম্বিত করতে চাইলে রাজনৈতিক দলের সাথে দূরত্ব বাড়বে। কোনকিছু চাপিয়ে দেয়ার সুযোগ নেই, এতে হিতে বিপরীত হবে।'

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির এই নেতা আরও বলেন, 'একাত্তর থেকে শুরু করে দেশের জন্য কারা কী অবদান রেখেছে, তা জেনে নিজেদের দেশপ্রেমিক দাবি করা উচিত। 

রাজনৈতিক দলগুলোকে জুলাই অভুত্থানের ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ফ্যাসিবাদ ফিরে আসে এমন কোন হঠকারী সিদ্ধান্ত নেওয়া যাবে না।' 

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬