ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাটে ফেরি চলাচল বন্ধ

০৪ জানুয়ারি ২০২৫, ০১:১৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
ফেরি

ফেরি © সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুক্রবার (৩ জানুয়ারি) রাত ১১টার দিকে বিআইডব্লিটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম (বাণিজ্য) নাসির হোসেন এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই পদ্মা নদীতে কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। পরে রাত ১১টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যাওয়ায় মাঝ নদীতে মতিউর রহমান নামের ফেরিটি আটকা পড়ে। যার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সাময়িক ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

নাসির হোসেন আরও জানান অপরদিকে যমুনা নদীতে কুয়াশার পরিমাণ বেড়ে যাওয়ায় মাঝ নদীতে খান জাহান আলী ও কিষানি নামের দুটি ফেরি নোঙর করে। পরে রাত সাড়ে ১১টার দিকে নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

আইএলটি-টোয়েন্টির সূচি প্রকাশ
  • ০৭ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ৮৫ পদে চাকরি, আবেদন আগামীকালের…
  • ০৭ অক্টোবর ২০২৬
৮৯ শতাংশ পাথর কাটা শ্রমিক শ্বাসতন্ত্রের জটিলতায় ভুগছেন, চাল…
  • ০৭ অক্টোবর ২০২৬
রোনালদোর বিস্ফোরক বিবৃতি নাকি মেসির অবসর, গুগল সার্চে কে এগ…
  • ০৭ অক্টোবর ২০২৬
চাঁদপুরে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, কার্যকর আজ রাত থেকে
  • ০৭ অক্টোবর ২০২৬