মোটরসাইকেল-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর

০১ জানুয়ারি ২০২৫, ১১:২০ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
নিহত ইয়াসিন আরাফাত

নিহত ইয়াসিন আরাফাত © সংগৃহীত

পাবনায় মোটরসাইকেল ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে ইয়াসিন আরাফাত (১৬) নামের এক এসএসসি পরীক্ষা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শহরের বাইপাস এলাকায় ইয়াকুব ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াসিন পাবনা পৌর সদরের উত্তর শালগাড়িয়া মহল্লার মুদি ব্যবসায়ী মো. মিলন হোসেনের একমাত্র ছেলে। সে পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল। আগামী এপ্রিল মাসের ১০ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষায় বসার কথা ছিল তার।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে মেরিল বাইপাস এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে টার্মিনালের দিকে যাচ্ছিল ইয়াসিন। এ সময় বিপরীত দিক থেকে আসা পিকআপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে মুমূর্ষু অবস্থায় রাস্তার ওপর পড়ে ছিল। পরে স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: নতুন পাঠ্যবইয়ে থাকছেন বঙ্গবন্ধু ও ৭ মার্চ

পাবনা আইডিয়াল ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের পরিচালক জহিরুল ইসলাম বলেন, ‘আরাফাত আমাদের স্কুলের একজন মেধাবী ছাত্র ছিল। এবার ফরম ফিলাপ করে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, আগামী এপ্রিল মাসের ১০ তারিখ হতে পরীক্ষায় বসার কথা ছিল তার।’

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাডাই মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। 

যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬
সিদ্ধেশরী কলেজে ২১ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৫ অক্টোব…
  • ০৭ অক্টোবর ২০২৬
২৮ দেশের ৫০০ তরুণ নিয়ে এশিয়া-প্যাসিফিক যুব জলবায়ু সম্মেলন, …
  • ০৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি…
  • ০৭ অক্টোবর ২০২৬