‘থার্টি ফাস্ট নাইট’ ফানুস-আতশবাজি উদযাপনে ২ শিশু দগ্ধ

০১ জানুয়ারি ২০২৫, ০৯:৪৩ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
উৎসবে মেতে উঠেছিল পুরো রাজধানী

উৎসবে মেতে উঠেছিল পুরো রাজধানী © সংগৃহীত

নতুন বছর বরণের উৎসবে মেতে উঠেছিল পুরো রাজধানী। বছরের শেষ রাতকে স্মরণীয় করতে আনন্দে মাতোয়ারা ছিল শহরের মানুষ। আইনশৃঙ্খলা বাহিনীর বিধিনিষেধ থাকলেও শহরের চারদিকে রঙিন আতশবাজি, ফানুস আর উচ্ছ্বাসের আবহ দেখা গিয়েছে। এই আনন্দময় মুহূর্তেই ঘটে যায় অনেকগুলো মর্মান্তিক দুর্ঘটনা। নতুন বছরকে স্বাগত জানাতে গিয়ে দগ্ধ হয়েছে দুই শিশু। এর মধ্যে ৮ বছরের ছোট্ট ফারহানের শরীরের ১৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে আহত দুই শিশুকে চিকিৎসার জন্য জাতীয় বার্ন ইনস্টিটিউটে আনা হয়।

ডা. শাওন বিন রহমান জানান, ‘নিউ ইয়ার’ উদ্‌যাপন করতে গিয়ে এখন পর্যন্ত দুই শিশু আগুনে পুড়ে বার্ন ইনস্টিটিউটে এসেছে। এদের মধ্যে ৮ বছরের এক শিশুর ১৫ শতাংশ দগ্ধ। ফারহান (৮) নামের ওই শিশুকে ভর্তি করা হয়েছে।

চিকিৎসক আরও জানান, আগুন লেগে আরেক শিশু সামান্য দগ্ধ হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠানো হয়েছে।

এর আগে ডিএমপির নির্দেশনা অনুযায়ী, ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত উন্মুক্ত স্থানে যেকোনো অনুষ্ঠান, সভা-সমাবেশ, গণজমায়েত নিষিদ্ধ ছিল। তবে বাস্তবে ৩১ ডিসেম্বর রাত ১২টার পরপরই চারদিক কাঁপিয়ে আতশবাজি ও পটকা ফোটাতে থাকে। 

মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬
যে ছয় কারণে নিম্ন মধ্যবিত্ত থেকে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ছয় কো…
  • ০৭ অক্টোবর ২০২৬
সাব রেজিস্ট্রারকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
এয়ারবাস থেকে ১০টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
  • ০৭ অক্টোবর ২০২৬