ভারতীয় হাইকমিশনে গিয়ে মনমোহন সিংকে প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

৩১ ডিসেম্বর ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২২ PM
ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন

ড. মুহাম্মদ ইউনূস ভারতীয় হাইকমিশনের শোক বইয়ে স্বাক্ষর করেন © সংগৃহীত

ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। মনমোহন সিং গত ২৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন।

আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) অধ্যাপক ইউনূস ঢাকায় ভারতীয় হাইকমিশনে গিয়ে ভারতীয় সাবেক প্রধানমন্ত্রীর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।

হাইকমিশনে খোলা শোক বইয়ে শোকবার্তাও লিখেছেন প্রধান উপদেষ্টা।

শোক বার্তায় ড. ইউনূস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন। মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের, বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান।

ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা বেলা সাড়ে ১১টায় বারিধারায় হাইকমিশনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence