ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

২৯ ডিসেম্বর ২০২৪, ০৪:১৯ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালানো হয়

অবৈধভাবে গড়ে ওঠা ইটভাটায় অভিযান চালানো হয় © টিডিসি

ঝালকাঠির নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর।

আজ রবিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা কুলকাঠি ইউনিয়নের সরই গ্রামে রিয়াজ ইটভাটায় অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার। এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়া সরই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ফসলি জমির ওপর ভাটা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল। অবৈধ ইটভাটার বিষয়ে পরিবেশ অধিদপ্তরের অভিযোগ দেন স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয়রা।পরে অবৈধ ইট ভাটাটি এক্সকাভেটর দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়।

আরও পড়ুন: ঝালকাঠিতে সাংবাদিকের বাড়িতে আগুন

ঝালকাঠি জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছা বলেন, ‘অভিযোগ পেয়ে আমরা অভিযান চালিয়েছি। এই ভাটাটি বন্ধ ছিল, আবার আবার চালু করা হয়েছে। এ ছাড়া ভাটাটির কোনো ছাড়পত্র ছিল না। মালিককে যেহেতু পাওয়া যায়নি, তাই বন্ধের জন্য নোটিশ পাঠানো হবে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

দূরপাল্লা ও আঞ্চলিক রুটের জন্য এয়ারবাস থেকে ১০ উড়োজাহাজ কিন…
  • ০৮ অক্টোবর ২০২৬
২২ বছর পূর্তিতে স্টার সিনেপ্লেক্সের চমক: এক টিকিটে আরেকটি ফ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রকাশনা থেকে প্রয়োগে: গবেষণা ও উদ্ভাবনে এমআইএসটি
  • ০৮ অক্টোবর ২০২৬
মামলার কথা বলে টিপসই নিয়েছিল ছেলে, সব সম্পত্তি হারিয়ে আদালত…
  • ০৮ অক্টোবর ২০২৬
ডিসেম্বরে হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানাল ভারত
  • ০৮ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে রাজধানীর যেসব …
  • ০৮ অক্টোবর ২০২৬