নোয়াখালী বিভাগ চেয়ে ড. ইউনূসের কাছে খোলা চিঠি 

২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:৩৪ PM
ড. ইউনূসকে খোলা চিঠি প্রেরণ

ড. ইউনূসকে খোলা চিঠি প্রেরণ © সংগৃহীত

নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে খোলা চিঠি দিয়েছেন নিরাপদ নোয়াখালী চাই সংগঠন ও নোয়াখালী বিভাগ বাস্তবায়ন সংগ্রাম পরিষদের সভাপতি সাংবাদিক সাইফুর রহমান রাসেল। আজ বুধবার (২৫ ডিসেম্বর) ডাক যোগে এই চিঠি পোস্ট করেন তিনি।

চিঠিতে রাসেল জানান, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী মহান বীর সেনানী, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের প্রাণের জেলা আমাদের এই নোয়াখালী। এই জেলায় জন্ম হয়েছে অনেক জ্ঞানীগুণী জনের; যারা নিজ ব্যক্তিত্বে, জ্ঞানে, গুণে, মেধায়, মননে, কর্মে, কথনে ইতিহাসে কীর্তিমান। ধনে, মনে, জনে, ইতিহাস, ঐতিহ্যে এবং অর্থনৈতিক উন্নয়নে পরিপূর্ণ একটি জেলা আমাদের নোয়াখালী; যার রয়েছে নিজস্ব ভাষাগত বৈশিষ্ট্য, রয়েছে স্বকীয়তায়পূর্ণ নিজস্ব কৃষ্টি ও কালচার, যার সীমানা বৃহত্তর নোয়াখালী অঞ্চল ছাড়িয়ে  কুমিল্লা ও চাঁদপুর জেলার তিন ভাগের দুই ভাগ এলাকার লোকজন নোয়াখালীর আঞ্চলিক ভাষায় কথা বলে।

অপরদিকে, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে নিরলস কাজ করে যাচ্ছে নোয়াখালীর সুপ্রতিষ্ঠিত শিল্পপতিগণ ও তরুণ ব্যবসায়ীবৃন্দ, যাদের অবদানে, আমাদের রক্তের দামে কেনা প্রিয় জম্মভুমির শতকরা ৩৫ ভাগ অর্থনীতির চাকা সচল রয়েছে। ৭ লক্ষাধিক প্রবাসী অধ্যুষিত নোয়াখালীর রেমিট্যান্স যোদ্ধাদের রেমিট্যান্সে সমগ্র দেশ এগিয়ে যাচ্ছে বিপুল সম্ভাবনার দিকে। 

তিনি বলেন, হত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার মধ্যবর্তী স্থানে নোয়াখালীর অবস্থান। ভৌগোলিক ও উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে নোয়াখালীর সাথে অন্য পাঁচ জেলার মানুষের সড়ক, রেল ও নৌ পথে যোগাযোগ অত্যন্ত ভালো । 

এদিকে বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত  ১৭৭২ সালে সৃষ্ট,  অত্যন্ত সুপরিচিত ও ২০০বছরের প্রাচীন জেলা নোয়াখালী, যার আয়তন ৪২০২.৭০ কিমি । অপরদিকে, ১৯৬০ সালে ত্রিপুরা জেলার নামকরণ করা হয় কুমিল্লা, যার আয়তন ৩০৮৭.৩৩ কিমি। সুতরাং জনসংখ্যা ও আয়তন উভয় দিক বিচার, বিশ্লেষণ করে বৃহত্তর নোয়াখালী ও বৃহত্তর কুমিল্লাকে নিয়ে নোয়াখালী নামে নোয়াখালী বিভাগ গঠন অত্যন্ত যৌক্তিক ও জরুরী। তাই আমরা প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. ইউনূসের কাছে খোলা চিঠি প্রেরণ করি।

ইরান যুদ্ধ থামাতে পাঁচ দফা প্রস্তাব দিল চীন ও পাকিস্তান
  • ০১ এপ্রিল ২০২৬
নাস্তায় দেওয়া হয়েছে বাচ্চাসহ পচা ডিম, পাউরুটির গায়ে ছত্রাক
  • ০১ এপ্রিল ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্যদের কাছে ক্ষমা চেয়ে পোস্ট দিলেন হাদীর ভ…
  • ০১ এপ্রিল ২০২৬
লক্ষ্মীপুরে ৪১ বছর চাকরির পর রাজকীয় বিদায় পেলেন স্কুল কর্মচ…
  • ০১ এপ্রিল ২০২৬
ফুটবল খেলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় দু'পক্ষের সংঘর্ষে …
  • ০১ এপ্রিল ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের সভাপতি হলেন রাজিব, সেক্রেটার…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence