সাদপন্থি নেতা মোয়াজ বিন নূরের ৩ দিনের রিমান্ড

২২ ডিসেম্বর ২০২৪, ০৩:০৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
মুয়াজ বিন নূরকে নেওয়া হয় আদালতে

মুয়াজ বিন নূরকে নেওয়া হয় আদালতে © সংগৃহীত

টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সংঘর্ষের ঘটনায় সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন গাজীপুর চিফ মেট্রোপলিটন আদালত-২। ম্যাজিস্ট্রেট কোর্টের অতিরিক্ত চিফ আলমগীর আল মামুন এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোর্ট পুলিশ পরিদর্শক মো. আহসানুল্লাহ চৌধুরী। তিনি বলেন, পুলিশের পক্ষ থেকে সাত দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রোববার (২২ ডিসেম্বর) সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তাকে এজলাসে নিয়ে আসা হয়।

গত শুক্রবার ভোররাতে রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে মোয়াজ বিন নূরকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। পরে সকাল ৭টার দিকে মেট্রোপলিটনের টঙ্গী পশ্চিম থানায় মোয়াজ বিন নূরকে হস্তান্তর করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাদ অনুসারী ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েক শ জনকে আসামি করে টঙ্গী পশ্চিম থানায় হত্যা মামলা করেন মাওলানা জুবায়ের অনুসারী আলম হোসেন।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর যুবায়ের ও সাদপন্থীদের মধ্যে তুরাগতীরে ইজতেমা মাঠের দখল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত হন। আহত হন শতাধিক। সংঘাতের পর ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সব ধরনের সভা-সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনী।

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬