চলন্ত ট্রেনের বগিতে আগুন, আতঙ্কে লাফিয়ে পড়ে আহত ১

২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫১ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM

নাটোরের লালপুরে খুলনা থেকে ছেড়ে আসা সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনের ব্রেক জ্যাম হয়ে বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় ট্রেন। পরে ট্রেনটি প্রায় আধাঘণ্টা সেখানে অবস্থান করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়।

শনিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে লালপুরের আজিমনগর স্টেশনের পূর্বে মহিষাখোলা এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে ট্রেন থেমে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এসময় এক নারী যাত্রী আতঙ্কিত হয়ে ট্রেন থেকে লাফ দেন, এতে তিনি আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার কামরুল হাসান জানান, আনুমানিক রাত ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করে।

পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬
নবীনবরণের আগের রাতে গোবিপ্রবির হল গেটে ককটেল বিস্ফোরণ
  • ০৮ অক্টোবর ২০২৬
ফেলোশিপ নিয়ে উচ্চশিক্ষার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডস
  • ০৮ অক্টোবর ২০২৬
‘বিশাল গরু পার্টি’ থিমে সিডনিতে আইইউটিয়ানদের পুনর্মিলনী
  • ০৮ অক্টোবর ২০২৬
বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর আর নেই
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশের ৮৮ বিশ্ববিদ্…
  • ০৮ অক্টোবর ২০২৬