আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫

২১ ডিসেম্বর ২০২৪, ১০:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ © সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) ভোর ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত চরডুমুরিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

সংঘর্ষে গুলিবিদ্ধ জরিনা বেগম (৪০), দিদার মিয়া (৩৫), এবং আমেনা বেগমকে (২২) প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্য দুই গুলিবিদ্ধ অপু খাঁ (১৬) ও ইব্রাহিম খাঁ (১৪) গোপনে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে।  

স্থানীয়দের তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ড বিএনপির সদস্য রহিম মোল্লা এবং স্থানীয় বিএনপি কর্মী আওলাদ মোল্লার মধ্যে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার ভোরে আওলাদ মোল্লার লোকজন চরডুমুরিয়া গ্রামে হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।  

এ বিষয়ে সদর থানা পুলিশের পরিদর্শক (ওসি তদন্ত) সজিব দে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে বলে শুনেছি।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম জানায়, পুলিশ ও সেনাবাহিনীর টিমসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনো ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। তবে পরিস্থিতি এখন শান্ত।

ট্যাগ: বিএনপি
বাসভাড়া কত টাকা করে বাড়বে, জানা যাবে কাল
  • ১৯ এপ্রিল ২০২৬
ঢাবির হলে নবীনদের ‘নিজেদের ফ্লোরে’ তুলছে ছাত্রদল: বাকের
  • ১৯ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবির ছাত্রী হলে তল্লাশি চালিয়ে বৈদ্যুতিক সারঞ্জাম জ…
  • ১৯ এপ্রিল ২০২৬
আন্তর্জাতিক ‘হুজ হু বাংলাদেশ-২০২৬’ সম্মাননা পেলেন গাকৃবি ভি…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের নিয়ে রেজিস্ট্রার ভবন ঘেরাও করবেন ডাকসু নেতারা 
  • ১৯ এপ্রিল ২০২৬
বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬