কেরানীগঞ্জে প্রথমবারের মতো বিতর্ক কর্মশালা

২১ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪২ PM
কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ

কর্মশালায় উপস্থিত অতিথিবৃন্দ © টিডিসি ফটো

কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ)-এর উদ্যোগে ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় প্রথমবারের মতো বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।  

জুলাই বিপ্লব পরবর্তী ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শিক্ষার্থীদের স্কিল ডেভলপমেন্টের উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ) এখানকার কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের জন্য একটি বিতর্ক কর্মশালার আয়োজন করেন৷ কেরানীগঞ্জ উপজেলায় এর পূর্বে কোনো বিতর্ক কর্মশালার আয়োজন করা হয়নি৷ এই কর্মশালায় কেরানীগঞ্জ উপজেলার ১৩ টি কলেজের মোট ৪০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

এই কর্মশালাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ এবং সমাজসেবক মো. রায়হানউদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিলকিস খন্দকার। এছাড়াও কর্মশালাটিতে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী শহিদুল ইসলাম রাজু। বিতর্ক কর্মশালাটিতে প্রশিক্ষক হিসেবে ছিলেন মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের বিতর্কের প্রশিক্ষক মোমেন তাজোয়ার মমিত।

কর্মশালাটির বিষয়ে বিশেষ অতিথি অধ্যক্ষ বিলকিস খন্দকার বলেন, কেরানীগঞ্জে এরকম উদ্যোগ খুবই প্রশংসার দাবিদার। আমি কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (কেএসএ)-এর সদস্যদের কেরানীগঞ্জ উপজেলায় এরকম স্কিল ডেভলপমেন্ট নিয়ে আরও অনেকগুলো কর্মশালা আয়োজনের আহ্বান করছি।

কেরানীগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ইতিপূর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী আয়োজন করে প্রশংসা কুড়িয়েছে। ভবিষ্যতে সংগঠনটি পাবলিক স্পিকিং, আবৃত্তি ও উপস্থিত বক্তৃতা কর্মশালার আয়োজনের পরিকল্পনা করেছে।  

কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা এই আয়োজনকে স্বাগত জানিয়ে জানিয়েছেন, বিতর্কের মাধ্যমে তারা তাদের চিন্তা-ভাবনা ও আত্মপ্রকাশের দক্ষতা উন্নত করতে পারছেন। কেরানীগঞ্জে এমন উদ্যোগ শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সামগ্রিক শিক্ষা ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

বিভাগে শিক্ষক সংকট, অনশনে বসলেন চেয়ারম্যান
  • ১৯ এপ্রিল ২০২৬
মহেশপুর সীমান্তে তিন বাংলাদেশিকে আটক করল বিএসএফ
  • ১৯ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পানির কল চুরি করতে এসে যুবক আটক
  • ১৯ এপ্রিল ২০২৬
সংসদে ঢাকা-দিনাজপুর বুলেট ট্রেন চাইলেন এমপি
  • ১৯ এপ্রিল ২০২৬
জুলাই শহিদদের স্মরণ না করলে এই সংসদ অপবিত্র হয়ে যাবে: নাছির…
  • ১৯ এপ্রিল ২০২৬
সিনেমা হল থেকে আপত্তিকর অবস্থায় স্কুল-কলেজের ৩৫ ছাত্রছাত্র…
  • ১৯ এপ্রিল ২০২৬