টঙ্গীতে ট্রাকসহ ভেঙে পড়েছে বেইলি সেতু, বিকল্প পথ ব্যবহারের অনুরোধ

২১ ডিসেম্বর ২০২৪, ১০:৪৪ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
দুর্ঘটনা কবলিত ট্রাক ও বেইলি সেতু

দুর্ঘটনা কবলিত ট্রাক ও বেইলি সেতু © সংগৃহীত

টঙ্গীতে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের বেইলি সেতু ভেঙে একটি ট্রাক তুরাগ নদে পড়েছে। ফলে যান চলাচল বন্ধ রয়েছে ওই এলাকায়। এ ঘটনায় যাত্রীদের বিকল্প পথে চলাচলের অনুরোধ করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

শনিবার (২১ ডিসেম্বর) ভোরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। 

এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, 'শনিবার সকালে তুরাগ নদে ট্রাক পড়ে যাওয়ার তথ্য পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাটি সড়ক ও জনপথকে জানানো হয়েছে। তারা এবিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন।'

এ ঘটনায় ওই লেনের যাত্রীদের বিকল্প পথে চলার অনুরোধ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ট্রাফিক আপডেট দিয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।

ট্রাফিক আপডেটে বলা হয়েছে, ‘সম্মানিত যাত্রীবৃন্দ, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী টঙ্গীস্থ  বেইলি ব্রিজটি আজ ভোরে ভেঙে গেছে। এ পথে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে কামারপাড়া মুন্নুগেট বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।’

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬