বনানী বস্তিতে আগুন

২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বনানীর ২২নং বস্তিতে অগ্নিকাণ্ড

বনানীর ২২নং বস্তিতে অগ্নিকাণ্ড © সংগৃহীত

রাজধানীর বনানীর ২২নং বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার পর এ আগুন লাগার খবর পাওয়া যায়। এসময় ফায়ার সার্ভিসের ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে, এতে এখনও পর্যন্ত কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

জানা গেছে, ৫টা ৪১ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। একে একে বারিধারা, তেজগাঁও, ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের মোট ৭ টি ইউনিট যোগ দেয় আগুন নেভানোর কাজে। তাদের প্রচেষ্টায় ভোর ৬ টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।

এর আগে,  শুক্রবার (২০ ডিসেম্বর) রাত ৮টায় রাজধানীর বনশ্রীতে একটি ৬ তলা ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানায় ভবনের বাসিন্দারা। 

বিশ্বের শীর্ষ ২ শতাংশ গবেষকের তালিকায় বেরোবির ৩ শিক্ষক, ১ শ…
  • ০৮ অক্টোবর ২০২৬
রামপাল থানার ওসির মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
কিশোর গ্যাং ও মাদকবিরোধী অভিযানে আটক ৩ মোটরসাইকেল
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের রেজিষ্ট্রেশন শুরু ১২ অক্টো…
  • ০৮ অক্টোবর ২০২৬
বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাংলাদেশিদের মধ্যে শীর্…
  • ০৮ অক্টোবর ২০২৬
পাটওয়ারীর বাড়িতে আগুনের ভুয়া ভিডিও ভাইরাল, তদন্তের দাবি
  • ০৮ অক্টোবর ২০২৬