বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

২০ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৪ PM
বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

বনশ্রীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে © ভিডিও থেকে নেওয়া

ঢাকার বনশ্রীতে একটি আবাসিক ভবনে লাগা আগুন প্রায় পৌনে এক ঘণ্টা পর নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শুক্রবার রাত রাড়ে ৮টার দিকে বনশ্রী সি ব্লকের ৪ নম্বর রোডের ১৬ নম্বর বাসায় আগুনের খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়।

এরপর রাত ৯ টা ২০ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপণের খবর দেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।

তিনি বলেন, আগুন বেশি বড় হয়নি, দুটি ইউনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। হতাহতের ঘটনা ঘটেনি। তবে আটকেপড়া বেশ কয়েকজনকে নিরাপদে বের করে নিয়ে আসা সম্ভব হয়েছে।

আনোয়ারুল ইসলাম দোলন বলেন, ৬ তলা ভবনের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬