বিল থেকে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার

২০ ডিসেম্বর ২০২৪, ০৪:০২ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM

নাটোরের নলডাঙ্গা হালতি বিল থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার মাধনগর ইউনিয়নের বিলটির সাবমার্সিবল সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে এটাকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ।

স্থানীয় বাসিন্দারা জানান, বিলের মাঝে সাবমার্সিবল সড়কের পাশে যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেছে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের মুখমণ্ডলে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে ভারী কিছু দিয়ে মুখে আঘাত করে হত্যা করেছে। নিহতের পরিচয় শনাক্তসহ বিষয়টা নিয়ে তদন্ত চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬