আধিপত্যের জেরে হামলা, ছাত্রদল নেতা গ্রেপ্তার

২০ ডিসেম্বর ২০২৪, ১২:৫০ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
ছাত্রদল নেতা মো. রাকিব

ছাত্রদল নেতা মো. রাকিব © সংগৃহীত

নেত্রকোনার আটপাড়ায় ছাত্রদলেরে এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার বাবাকেও গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টায় অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রদল নেতার নাম মো. রাকিব। তিনি তেলিগাতী সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক। তার বাবার নাম পুতুল মিয়া।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৩ ডিসেম্বর বিকেল ৪টায় দলীয় আধিপত্যের জেরে ছাত্রদল নেতা রাকিব আটপাড়া থানাধীন তেলিগাতী বাজারে লোহার রড, দা, রামদা, দিয়ে হত্যার উদ্দেশ্যে উপজেলার শ্রীরামপাশা গ্রামের মখলেছুর রহমানের ছেলে কবির মিয়ার (২৪) ওপর হামলা চালান। হামলায় কবির মিয়া গুরুতর আহত হন।

পরে আহত অবস্থায় কবির মিয়াকে উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বর্তমানে কবির মিয়া ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় আহত রাকিব মিয়ার বাবা মোখলেছুর রহমান ১৭ ডিসেম্বর ১১ জনকে আসামি করে আটপাড়া থানায় অভিযোগ দায়ের করেন।

আহত কবিরের বাবা মোখলেছুর রহমান সংবাদমাধ্যমকে বলেন, আমার ছেলের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এখনো হাসপাতালে ভর্তি আছে। আমি হামলাকারী ছাত্রদল নেতার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুজ্জামান বলেন, মোখলেছুর রহমানের অভিযোগের ভিত্তিতে মামলা করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬