ইজতেমায় দুইপক্ষের সংঘর্ষ: সাদপন্থি নেতা গ্রেপ্তার

২০ ডিসেম্বর ২০২৪, ০৯:১৯ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
মুয়াজ বিন নূর

মুয়াজ বিন নূর © সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে তাবলীগ জামায়াতের জুবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তাবলীগ জামায়াতের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাদপন্থি এই নেতাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দর হাবিবুর রহমান গণামাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবাররাতে মুয়াজ বিন নূরকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে, গত ১৮ ডিসেম্বর রাতে বিশ্ব ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চারজন নিহত ও অর্ধশতজন আহত হন।

 

ট্যাগ: তাবলিগ
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬