গুমের সাথে জড়িত আরও ২৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা

২০ ডিসেম্বর ২০২৪, ০৮:২৬ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
পতিত আওয়ামী সরকারের আমলে গুমের সাথে জড়িত ২৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

পতিত আওয়ামী সরকারের আমলে গুমের সাথে জড়িত ২৪ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের © সংগৃহীত

গুমের সাথে জড়িত থাকার অভিযোগে ২৪ জন সরকারি কর্মকর্তার পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গুমসংক্রান্ত তদন্ত কমিশনের দেওয়া চিঠির সূত্র ধরে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. কামরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে। আদেশে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এবং পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত আইজিপিকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, 'গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারির অনুরোধ অনুযায়ী দ্বিতীয় পর্যায়ে আরও ২৪ সরকারি কর্মকর্তার গুম সংক্রান্ত ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ পাওয়া গেছে। তদন্তের প্রয়োজনে বর্ণিত ব্যক্তিরা যাতে দেশ ত্যাগ করতে না পারেন, সে লক্ষ্যে তাদের পাসপোর্ট স্থগিত করে দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

এর আগে, ১৫ ডিসেম্বর অন্য একটি বিজ্ঞপ্তিতে গুমের অভিযোগে ২০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ট্যাগ: গুম
সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬