বাংলাদেশকে প্রাথমিক শিক্ষা উন্নয়নে জাপানের ৩৮ কোটি টাকার অনুদান

১৯ ডিসেম্বর ২০২৪, ০৮:২৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
বাংলাদেশ ও জাপান

বাংলাদেশ ও জাপান © সংগৃহীত

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় অনুদান দিয়েছে জাপান। বাংলাদেশকে ৩৮ কোটি ৬৩ লাখ টাকার অনুদান দিয়েছে দেশটি।  

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুই দেশের মধ্যে এই অনুদান কার্যকরে ‘বিনিময় নোট’ এবং ‘অনুদান চুক্তি’ সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং জাপান সরকারের পক্ষে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি সই করেন। এছাড়া জাইকার চিফ রিপ্রেজেন্টেটিভ ইগুচি তোমোহিদি অনুদান চুক্তিতে স্বাক্ষর করেন।  

২০১৮ সালের জুলাই থেকে শুরু হওয়া ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম বাস্তবায়িত হচ্ছে ২০২৫ সালের জুন পর্যন্ত। গত চার বছরে এই কর্মসূচির জন্য জাপান সরকার ২ হাজার মিলিয়ন জাপানি ইয়েন সহায়তা দিয়েছে। পঞ্চম বছরের জন্য প্রাপ্ত এই অনুদান ব্যয় হবে আর্থিক ও বাজেট ব্যবস্থাপনা এবং শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত উন্নয়নের কাজে।  

জাপান বাংলাদেশের একক বৃহত্তম উন্নয়ন সহযোগী দেশ। স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত তারা ৩২.৬১ বিলিয়ন মার্কিন ডলারের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। নমনীয় ঋণ ছাড়াও জাপান মানবসম্পদ উন্নয়ন, আর্থ-সামাজিক উন্নয়ন, এবং পরিবেশ সুরক্ষায় অনুদান ও কারিগরি সহায়তা দিয়ে আসছে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬