ইসলামী ব্যাংকের মধুবাগ উপশাখা উদ্বোধন 

১৯ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
উদ্বোধন

উদ্বোধন © টিডিসি ফটো

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির মৌচাক শাখার অধীন মধুবাগ উপশাখা উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর মধুবাগে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে এ উপশাখার উদ্বোধন করেন।

ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মাওলানা সাদিকুর রহমান আযহারী।

স্বাগত বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও মৌচাক শাখাপ্রধান ড. মো. আশরাফ আলী এবং ধন্যবাদ জ্ঞাপন করেন মধুবাগ উপশাখা ইনচার্জ মুহাম্মদ আনোয়ারুল কবির। অনুষ্ঠানে গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন ব্যবসায়ী মো. নাসির উদ্দিন, কাজী মোহাম্মদ দাউদ ও ফারুক আহমেদ ভুঁইয়া, সাংবাদিক মো. আবুল হোসেন চৌধুরী, সমাজসেবক আবদুল হাই সবুজ, নাজমুল হক মাসুম, খন্দকার রুহুল আমিন ও মো. ইউসুফ আলী মোল্লা এবং শেরেবাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ফেরদৌস আরা রাজ্জাকী। স্থানীয় ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ৪২ বছরের পথচলায় ইসলামী ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে শরী’আহ ভিত্তিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছে। বর্তমানে ২ কোটি ৪৫ লাখ গ্রাহক সরাসরি ইসলামী ব্যাংকে হিসাব পরিচালনা করছে। আর্থিক পরিষেবা প্রদানের পাশাপাশি মানবকল্যাণ ও সমাজ উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করার মাধ্যমে ইসলামী ব্যাংক গণমানুষের কাছে ইতিবাচক পরিচিতি লাভ করেছে।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংকের শাখায় প্রদত্ত সকল সেবা উপশাখাগুলোতেও প্রদান করা হয়। তিনি মধুবাগ এলাকার জনগোষ্ঠীর চাহিদা ও গুরুত্ব বিবেচনা করে ইসলামী ব্যাংকের গুণগত ও মানসম্মত ব্যাংকিং সেবা প্রদান করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দেন।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬