ব্যাংকের ভেতরে ডাকাতদের কাছে জিম্মি গ্রাহক-কর্মকর্তারা

১৯ ডিসেম্বর ২০২৪, ০৫:০৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি © সংগৃহীত

রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জ থানার চুনকুটিয়া পাকাপুল এলাকার রূপালী ব্যাংকের জিঞ্জিরা শাখায় ডাকাত দলের সদস্যেরা প্রবেশ করেছে বলে জানা গেছে। এসময় ব্যাংকে অবস্থান করা জিম্মি গ্রাহক-কর্মকর্তাদের জিম্মি করে রাখা হয়।

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে ব্যাংকের ওই শাখায় ডাকাত দল প্রবেশ করে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান চলমান রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ব্যাংকটির ভেতরে ১২ জন ডাকাত সদস্য রয়েছেন। এ ছাড়া, জিম্মি অবস্থায় রয়েছেন ১০ থেকে ১২ জন গ্রাহক-কর্মকর্তা-কর্মচারী। তবে ডাকাতরা এখন পর্যন্ত কোনো ধরনের মুক্তিপণ চায়নি।

চুনকুটিয়া এলাকার বাসিন্দা মোতালিব হোসেন বলেন, দুপুরের দিকে হঠাৎ ব্যাংক এলাকা থেকে ডাক-চিৎকার শুনে আমরা দৌড়ে যাই। এ সময় ডাকাত দল ভবনের ভেতরে ঢুকে পড়ে। একপর্যায়ে তারা কেঁচিগেইট তালা দিয়ে দেয়। আমরা দ্রুত থানায় তথ্য জানাই। পরে পুলিশ ঘটনাস্থলে আসে। এরপর র‌্যাব, সেনাবাহিনী এসে উপস্থিত হয়। এখনো ভেতর থেকে কাউকে উদ্ধার করা হয়নি।

জানা গেছে, ব্যাংকের ভেতরে জিম্মি থাকা স্টাফদের সঙ্গে মোবাইলের মাধ্যমে ডাকাতদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হচ্ছে।

সরকারি ১০ প্রতিষ্ঠানের বড় নিয়োগ দেখুন একসাথে
  • ০৮ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে …
  • ০৮ অক্টোবর ২০২৬
শিক্ষকদের জাতীয়করণ আজ হোক কাল হোক হবেই: স্থানীয় সরকার প্রতি…
  • ০৮ অক্টোবর ২০২৬
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী আহমেদ
  • ০৮ অক্টোবর ২০২৬
সব উপজেলায় যে জরুরি নির্দেশনা দিল সরকার
  • ০৮ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে ২৫ লাখ টাকা দামের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার
  • ০৮ অক্টোবর ২০২৬