বিজয় দিবস উপলক্ষে খুলনায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৭ ডিসেম্বর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৫৯ PM
কুইজ প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতা © টিডিসি

বিজয় দিবস ২০২৪ উপলক্ষে খুলনায় অনুষ্ঠিত হলো কুইজ প্রতিযোগিতা। নগরীর মডার্ন ফার্নিচার মোগে ফিজিকস গ্যালারিতে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিভিন্ন কলেজের অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিল।

বিপুল কান্তি চৌধুরীর তত্ত্বাবধানে কুইজ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাটির মিডিয়া পার্টনার ছিল দ্যা ডেইলি ক্যাম্পাস।  

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়। প্রতিযোগীরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানান।

প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থী ইমি দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, এটি খুবই ভালো একটি উদ্যোগ। যা জ্ঞানের পরিধিকে আরও বাড়িয়ে দেয়।

আরেক বিজয়ী নাজমুল বলেন, প্রতিযোগিতা পড়াশোনার স্পৃহাকে অনেক গুণ এগিয়ে নেয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রভাষক দয়াল কৃষ্ণ সানা, সানাউল হক, সবুজ খান,অনিমেষ মজুমদার, সনৎ ঘরামী প্রমুখ।

ট্যাগ: কুইজ
এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত নেতাকর্মীদে…
  • ০৮ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে ৬৪ জেলায়, আবেদন শুরু ১৩ …
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ০৮ অক্টোবর ২০২৬
নামের আগে ‘শায়খ’ কেন, বললেন আহমাদুল্লাহ
  • ০৮ অক্টোবর ২০২৬
গবেষণার ফলাফলকে ব্যবহারিক ও বাণিজ্যিক পণ্যে রূপান্তর করতে হ…
  • ০৮ অক্টোবর ২০২৬
প্রাথমিক শিক্ষকদের বদলি-সংযুক্তি তথ্য হালনাগাদে জরুরি নির্দ…
  • ০৮ অক্টোবর ২০২৬