শুক্রবার থেকে সারাদেশে টানা ভারী বৃষ্টির আভাস

১৬ ডিসেম্বর ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৪:০০ PM

© ফাইল ফটো

আগামী ২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় শুরু হতে পারে বৃষ্টি। বিশেষ করে শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং এই বৃষ্টি তিন দিন পর্যন্ত থাকতে পারে।  

আবহাওয়াবিদরা বলছেন, শুধু উপকূলীয় এলাকা নয়, বৃষ্টি হতে পারে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলেও। তবে বৃষ্টির সম্ভাবনা আরও নিশ্চিত হতে পারে আগামী বুধবার (১৮ ডিসেম্বর)।  

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে আগামী ২৪ ঘণ্টার মধ্যে।  

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টি হতে পারে। শুক্রবার থেকে এই বৃষ্টি শুরু হতে পারে, তবে শনিবারে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারও কিছু এলাকাজুড়ে বৃষ্টি থাকতে পারে বা আকাশ মেঘলা থাকবে।

তিনি জানান, উপকূলের বাইরে সিলেট, ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহী ও রংপুর বিভাগে বৃষ্টির সম্ভাবনা এখনও কম। বৃষ্টির বিষয়টি আসলে আগামী বুধবার অনেকটা নিশ্চিত করা যাবে।

নোবেল জয়ের খবর শুনে রান্নাঘরে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন অ্য…
  • ০৮ অক্টোবর ২০২৬
জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন রায়হান আহমেদ …
  • ০৮ অক্টোবর ২০২৬
টাঙ্গাইলে বাসর রাতে বরের মৃত্যু
  • ০৮ অক্টোবর ২০২৬
বিসিএস কখনো আমার পছন্দের তালিকায় ছিলই না, শুধু অথর্ব নই প্র…
  • ০৮ অক্টোবর ২০২৬
‘অজুহাত’ নয়, পরিস্থিতি মেনে নিয়েই জয়ের লক্ষ্য শান্তর
  • ০৮ অক্টোবর ২০২৬
তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন…
  • ০৮ অক্টোবর ২০২৬